বাংলাদেশে ইসলামি দাওয়াহ নিয়ে দেশব্যাপী জরিপ ও কৌশলগত রূপরেখা — দুই খণ্ডের গ্রন্থের সংক্ষিপ্ত উপস্থাপনা। নয়টি ক্ষেত্রে ৭২টি সুপারিশ, ৪টি মডেল ও ৮টি পাইলট।
৫৪৮ জন উত্তরদাতার মতামতে দাওয়াহর বর্তমান চিত্র
নয়টি ক্ষেত্রে ৭২টি সুপারিশ, ৪টি মডেল ও ৮টি পাইলট
আমাদের অধিকাংশ দাওয়াহ পরিচালিত হয় মসজিদ, ওয়াজ-মাহফিল ও দ্বীনি আয়োজনকে ঘিরে। ফলে দাওয়াহ মূলত তাঁদের কাছেই পৌঁছায়, যাঁরা আগে থেকেই সেখানে আসেন। অথচ যারা মসজিদ আসে না ও দ্বীনি আয়োজন থেকে দূরে, তাদের কাছে দাওয়াহ খুব কমই পৌঁছায়। ফলে মুসলিম পরিবারে জন্ম নিয়েও বিশাল একটি জনগোষ্ঠী দ্বীন থেকে দূরে।
জুমায় উপচে পড়া ভিড়, কিন্তু পাঁচ ওয়াক্তে মসজিদে উপস্থিতি অনেক কম।
দেশের বড় একটি জনগোষ্ঠী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও মসজিদেই আসে না — নামেমাত্র মুসলিম।
যারা আসে, আমরা মূলত তাদের কাছেই পৌঁছাই। যারা আসে না, তাদের কাছে পৌঁছানোর তেমন উদ্যোগ নেই।
মাঠের বাস্তব সমস্যা ও সীমাবদ্ধতা থেকে শুরু
বিভিন্ন শ্রেণির মানুষের অভিজ্ঞতা ও প্রত্যাশা
কোথায় দাওয়াহ দুর্বল, কারা থেকে যাচ্ছে বাইরে
আলেম, দাঈ, গবেষক ও পেশাজীবীদের সমাধানচিন্তা
লক্ষ্যভিত্তিক দিকনির্দেশ, মডেল ও পাইলট
আলেম ও গবেষকদের পর্যালোচনায় চূড়ান্ত রূপরেখা
জুলাই–আগস্ট ২০২৫ · Google Form · ৬০০টি জমা, ৫৪৮টি বৈধ উত্তর বিশ্লেষণে অন্তর্ভুক্ত।
আলেম, দাঈ, গবেষক, শিক্ষক, নারী প্রতিনিধি, চিকিৎসক, প্রকৌশলী ও পেশাজীবী।
৯টি কৌশলগত ক্ষেত্র · ৭২টি করণীয় · ৪টি আদর্শ মডেল · ৮টি পাইলট উদ্যোগ।
দাওয়াহর ২০টি বাস্তবতা ও চ্যালেঞ্জ
দাওয়াহ পুনর্গঠনের ৯টি প্রধান ক্ষেত্র
ঘাটতি পূরণে ৭২টি সুপারিশ
দাওয়াহ উন্নয়নে ২০টি গবেষণা সুপারিশ
দাওয়াহর ১০টি অডিয়েন্স সেগমেন্ট
৪টি আদর্শ প্রাতিষ্ঠানিক মডেল
কীভাবে শুরু করবেন: ৮টি পাইলট উদ্যোগ
প্রস্তুতি-চেকলিস্ট প্রশ্ন ১০টি
বাধ্যতামূলক তালিকা নয় — একটি উন্মুক্ত মেনু। যে যার সামর্থ্য ও প্রেক্ষাপট অনুযায়ী যেটুকু প্রাসঙ্গিক, সেটুকুই নেবেন।
৫৪৮ জন উত্তরদাতার মতামত থেকে।
মুসলিমদের বৃহত্তর স্বার্থে ন্যূনতম ঐক্য চান; বিপক্ষে মাত্র ০.৪%।
মনে করেন দাওয়াহ খাতে সম্পদ ব্যবহারে গুরুতর ভারসাম্যহীনতা আছে — ভবনে বেশি, দাঈ-কন্টেন্ট-গবেষণায় অনেক কম।
সুন্নাহ অনুসরণে সেবামূলক ও মানবিক কাজকেই দাওয়াহর কার্যকর উপায় মনে করেন।
মনে করেন বাংলাভাষী আলেমদের আধুনিক যোগাযোগ-প্রশিক্ষণ প্রয়োজন।
বলছেন, দ্বীন ও সালাতবিমুখ বিশাল জনগোষ্ঠীর কাছে দাওয়াহ পর্যাপ্তভাবে পৌঁছাচ্ছে না।
মনে করেন অধিকাংশ ধর্মীয় ব্যক্তিত্বকে দেখে দ্বীনবিমুখ মানুষ দ্বীনের পথে আসার আগ্রহ অনুভব করে না।
মনে করেন মাদ্রাসাগুলো জাতির হাল ধরার মতো নেতৃত্ব তৈরিতে যথেষ্ট সফল নয়।
বলছেন সোশ্যাল মিডিয়া ও বিনোদনের আসক্তি তরুণদের দূরে সরিয়ে নিচ্ছে।
মনে করেন দাওয়াহ নিয়ে সুনির্দিষ্ট গবেষণা বা জাতীয় কৌশল নেই।
বেশি মসজিদ-মাদ্রাসা নির্মাণ ও ওয়াজ-মাহফিলকে আগামী ৫ বছরের প্রধান অগ্রাধিকার মনে করেন না।
এই দশটি সংখ্যা একসঙ্গে বলছে — দাওয়াহর পদ্ধতি, অগ্রাধিকার ও বিনিয়োগ নতুনভাবে ভাবার সময় এসেছে।
উত্তরদাতাদের দৃষ্টিতে দাওয়াহর সবচেয়ে উপেক্ষিত জনগোষ্ঠীসমূহ।
কোন বাস্তব সমস্যা থেকে কোন করণীয় এসেছে, প্রতিটি ক্ষেত্রের শুরুতেই তা স্পষ্ট করা হয়েছে।
মোট ৭২টি সুপারিশ, প্রতিটির সঙ্গে সম্ভাব্য দায়িত্বশীল পক্ষ চিহ্নিত।
কৌশলকে টেকসই প্রাতিষ্ঠানিক কাঠামোয় রূপ দেওয়ার চারটি প্রস্তাবিত মডেল।
মসজিদকে ইবাদত, শিক্ষা, দাওয়াহ ও সমাজসেবার প্রাণকেন্দ্রে রূপান্তর।
১২টি কার্যকর উদ্যোগপ্রশিক্ষণ, কনটেন্ট, গবেষণা, সেবা ও আউটরিচকে এক কাঠামোয় আনা।
১৫টি কার্যকর উদ্যোগসঠিক বার্তা, সঠিক শ্রেণির কাছে, সঠিক ফরম্যাটে পৌঁছানোর ব্যবস্থা।
১৩টি কার্যকর উদ্যোগবিচ্ছিন্ন উদ্যোগকে সমন্বিত করে পুনরাবৃত্তি কমানো ও যৌথ প্রভাব তৈরি।
১০টি কার্যকর উদ্যোগমডেলগুলো দেখায় কাঠামো কেমন হবে, পাইলটগুলো দেখায় কাজটি শুরু হবে কীভাবে।
ছোট পরিসরে পরীক্ষা, শেখা ও সফল হলে সম্প্রসারণের জন্য প্রস্তুত বাস্তবায়ন রূপরেখা।
মসজিদের বাইরে সম্পর্কভিত্তিক দাওয়াহ।
৪ ধাপে বাস্তবায়নশ্রমজীবী ও প্রান্তিক মানুষের মৌলিক ইসলাম শিক্ষা।
৫ ধাপে বাস্তবায়নতরুণদের ঈমান, চিন্তা ও নেতৃত্বে প্রস্তুত করা।
৪ ধাপে বাস্তবায়নশরঈ ও পেশাদার মান নিশ্চিত করা।
৫ ধাপে বাস্তবায়নমানুষের সংকটে মসজিদকে প্রথম আশ্রয় করা।
৪ ধাপে বাস্তবায়ননিরাপদ ঘরোয়া পরিবেশে দ্বীনি শিক্ষা।
৫ ধাপে বাস্তবায়নপ্রাথমিক আগ্রহের পর ধারাবাহিক সহায়তা।
৪ ধাপে বাস্তবায়নজেলার প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যভিত্তিক দাওয়াহতে যুক্ত করা।
৪ ধাপে বাস্তবায়নশুধু কী করা দরকার নয়, ছোট পরিসরে কীভাবে শুরু করা যায়, সেটিও দেখানো হয়েছে।
এই রূপরেখার সবটুকু কারও একার কাজ নয়। প্রত্যেকের জন্য একটি করে জায়গা আছে।
মানুষের বাস্তবতা বুঝে দাওয়াহ ও নেতৃত্বে এগিয়ে আসুন।
মসজিদকে ইবাদতের পাশাপাশি শিক্ষা, দাওয়াহ ও সেবার জীবন্ত কেন্দ্রে পরিণত করুন।
নিজের দক্ষতা, পেশা ও নেটওয়ার্ককে দ্বীনের কাজে যুক্ত করুন।
শুধু শ্রোতা নয়, দাওয়াহর সক্রিয় অংশীদার হোন।
শুধু ভবনে নয়, মানুষ, গবেষণা, কনটেন্ট ও সক্ষমতা তৈরিতেও বিনিয়োগ করুন।
আপনার ভূমিকা এখানে চিহ্নিত। কিন্তু কী করবেন, কীভাবে করবেন এবং কোথা থেকে শুরু করবেন, তার পূর্ণ পথনকশা রয়েছে এই বইয়ে।
শুধু শেয়ার নয় — সংশ্লিষ্ট মানুষ ও প্রতিষ্ঠানের সঙ্গে বসে পরিবর্তনের আলোচনা শুরু করুন।
জরিপে উঠে আসা মানুষের প্রশ্ন, প্রত্যাশা, দাওয়াহর নতুন চাহিদা ও প্রস্তাবনাগুলো তুলে ধরুন।
আগামী প্রজন্মের আলেম গঠনে প্রয়োজনীয় দক্ষতা, দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকার নিয়ে কর্মশালার সুপারিশগুলো আলোচনা করুন।
‘আদর্শ মসজিদ মডেল’ শেয়ার করুন এবং স্থানীয় বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনা করুন।
দাওয়াহ কর্মশালা থেকে উঠে আসা গবেষণা ক্ষেত্রগুলো তুলে ধরুন এবং গবেষণায় উৎসাহিত করুন।
প্রশিক্ষণ, কনটেন্ট, গবেষণা, সেবা ও আউটরিচ একসঙ্গে পরিচালনার মডেলটি শেয়ার করুন।
বিনিয়োগের ভারসাম্যহীনতা তুলে ধরুন এবং কনটেন্ট, গবেষণা, প্রশিক্ষণ ও আউটরিচে বিনিয়োগে উৎসাহিত করুন।
একজনের সঙ্গে বসুন। একটি ধারণা শেয়ার করুন। একটি পরিবর্তনের সূচনা করুন।
পূর্ণ রূপরেখাটি উন্মুক্ত ও অবাধে ব্যবহারযোগ্য
যেকোনো মসজিদ, মাদ্রাসা, সংগঠন বা ব্যক্তি নিজ প্রেক্ষাপট অনুযায়ী এর প্রাসঙ্গিক অংশ স্বাধীনভাবে গ্রহণ ও বাস্তবায়ন করতে পারবেন।
এই উদ্যোগের গবেষণা, পুনর্মুদ্রণ ও বিস্তারে সহযোগী হতে পারেন। যোগাযোগ: info@fsdbd.org · 01711504862